শেরপুরের নকলায় উপজেলা কৃষি ঋণ বিতরণ কমিটি ও এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টার সময় কৃষি ঋণ বিতরণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর পরে একইস্থানে উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ব্যুরো বাংলাদেশ নকলা শাখার ব্যবস্থাপক ইউসুফ আলী, আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান ও মাটি’র প্রতিনিধি মিনহাজসহ সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগন, উপজেলা কৃষি ঋণ বিতরণ কমিটি ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।