বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে শিশু পরিবার বালিকা’র বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

শেরপুরে সরকারি শিশু পরিবার (বালিকা) এর অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। রবিবার সরকারি শিশু পরিবার (বালিকা)-এর আয়োজনে শহরের চাপাতলী এলাকাস্থ প্রতিষ্ঠানটির মাঠে দিনব্যাপি এই অনুষ্ঠান চলে।

এ উপলক্ষে সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.টি.এম আমিনুল ইসলাম-এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেব উপস্থিত হয়ে এই অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরআগে প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে শিশু পরিবারের বালিকারা ফুলেল শুভেচ্ছায় বরন করে নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শিশু কিশোরীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সুস্থ মানসিকতা গড়ে ওঠে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সময় সুযোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত।’

জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কবি-সাহিত্যিক শরাফত উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শেরপুর সরকারি শিশু পরিবার (বালিকা) এর উপ-তত্বাবধায়ক মো. আলমগীর হোসেন, শেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, সরকারি শিশু পরিবার (বালিকা) এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোখলেছুর রহমানসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102