বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

মমেক’র গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের নতুন অধ্যাপক রিয়াজুল করিম: প্রান্ত স্পেসালইজড হাসপাতালের পক্ষে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের নতুন অধ্যাপক শেরপুরের নকলা উপজেলার কৃতি সন্তান ডা. মোহাম্মদ রিয়াজুল করিম-কে ময়মনসিংহের প্রান্ত স্পেসালাইজড হাসপাতালের এন্ডেস্কেপি বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এন্ডেস্কেপি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নিজের দায়িত্ব পালনে যথাযথ নিষ্ঠাবান হওয়ায় তার প্রতি সর্বসাধারনের বাড়তি শ্রদ্ধা রয়েছে। এই শ্রদ্ধার জায়গা থেকে পরিচিত সবাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

তিনি মমেক’র গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে মমেক-এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি হাসপাতালের দায়িত্ব পালন শেষে ও ছুটির দিন মানবসেবার লক্ষ্যে ময়মনসিংহের প্রান্ত স্পেসালাইজড হাসপাতাল ও শেরপুরের আবেদীন হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

তাঁর এই সফলতার পিছনে সবার দোয়া এবং সকল সহকর্মী ও শুভাকাঙ্খিসহ পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতার জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বিশেষ করে তাঁর স্ত্রী ডা. কোহিনুর বেগম ও ভাইতুল্য ডা. শহীদুর রহমান-এঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

প্রসঙ্গত, ডা. মোহাম্মদ রিয়াজুল করিমের শিশু ও কৈশোরে বেড়ে উঠা নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি কান্দাপাড়া গ্রামে। তিনি স্থানীয় কাজাইকাটা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এস.এস.সি; ১৯৯২ সালে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সহিত এইচ.এস.সি পাস করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৯৯ সালে এম.বি.বি.এস পাস করেন এবং ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন বারডেম একাডেমী থেকে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে এম.ডি ডিগ্রী অর্জন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102