বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ভলিবল খেলায় নকলার টিম জেলার চ্যাম্পিয়ন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগিতায় নকলা উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। বুধাবার শেরপুর শহিদ দারোগা আলী পৌরপার্ক মাঠে ঝিনাইগাতী উপজেলা দলকে ২-০ সেটে পরাজিত করে নকলা উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলো শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিকেলে পৌরপার্ক মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লুল, জেলা ফুটবল রেফারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল আলম রেজবী প্রমুখ।

আলোচনা সভার পরে রানার্সআপ দল ঝিনাইগাতী উপজেলার অধিনায়কের হাতে রানার্সআপ ট্রফি ও অন্যান্য খেলোয়াড়দের গলায় মেডেল পড়িয়ে দেওয়া হয়। এরপরে চ্যাম্পিয়ন দল নকলা উপজেলার অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও অন্যান্য খেলোয়াড়দের গলায় মেডেল পড়িয়ে অতিথিরা।

এসময় নকলা দূরন্ত ফুটবল একাডেমীর পরিচালক ও উপজেলা ক্রীড়া সংস্থার (এডহক) সদস্য মাজেদুল হক সুমনসহ, জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্র্তাগন, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জেলা-উপজেলার সুপরিচিত খেলোয়াড়গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও স্থানীয় ক্রীড়ামোদী ও ভিন্ন বয়সের অগণিত দর্শক উপস্থিত ছিলেন। সবশেষে এই বিজয়ের স্মৃতিকে এক ফ্রেমে স্মরণীয় করে রাখতে উপস্থিত সকলকে সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়রা ফটো সেশনে অংশনেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102