বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ টিম বিভাগীয় পর্যায়ে ভলিবলে চ্যাম্পিয়ন, হ্যান্ডবলে রানার্সআপ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভলিবল দল চ্যাম্পিয়ন এবং হ্যান্ডবল দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

জানা গেছে, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভলিবল দল নেত্রকোণা জেলার আবু আব্বাছ কলেজ দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জয় করে। এছাড়া আবু আব্বাছ কলেজের হ্যান্ডবল দলের সাথে ১-৩ গোলে হেরে রানার্সআপ শিরোপা অর্জন করে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের হ্যন্ডবল দল।

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে উপজেল ক্রীড়া সংস্থা ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ স্বেচ্ছাসবকগন, উপজেলার পরিচিত খেলোয়াড়গন, ক্রীড়া শিক্ষক, স্থানীয় ক্রীড়ামোদীসহ ফেসবুক ব্যাবহারকারী নানান পেশাশ্রেণির জনগণ নিজ নিজ টাইম লাইনে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভলিবল ও হ্যান্ডবল দলকে আবেগময় দোয়া রেখে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102