বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ‘মানবতা সংস্থা সেচ্ছাসেবী সংগঠন’র বর্ষপূর্তি উদযাপন

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

শেরপুরে ‘মানবতা সংস্থা সেচ্ছাসেবী সংগঠন’ নামে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি তথা চতুর্থবর্ষে পদার্পন উদযাপন উপলক্ষে দিনব্যাপি আলোচনা সভা, বর্ষসেরা স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ‘মানবতায় মানুষের পাশে ছিলাম-আছি-থাকবো’; ‘মানবতা ছড়িয়ে পড়ুক মানুষসহ সকল জীবের তরে’-এমন কিছু উন্নয়ন মূলক স্লোগানকে ধারন করে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বর্ষপূর্তি উদযাপন করেন তরুণ স্বেচ্ছাসেবকরা।

এ উপলক্ষে শনিবার কুসুমহাটি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির সভাপতি আফাজ উদ্দিন অনিক-এর সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবতা সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লাবিব হাসান স্বপন।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শিমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠটির উপদেষ্টা মন্ডলীর সদস্য উসমান আলী তিতাস, আব্দুল মালেক, মাসুদুর রহমান মাসুদ, জুবায়ের হোসেন, রঞ্জু মিয়া ও এস.কে সাগর খান। এছাড়া সংগঠটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুকন, সাংগঠনিক সম্পাদক দোলন সোম, পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এস সোহেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজন মিয়া, জেলা কমিটির সভাপতি শেখ ফরিদ, সিনিয়র সহ-সভাপতি এস.এম সুজন, সাধারণ সম্পাদক রোমান আল হাসান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সিয়াম রানা, সাধারণ সম্পাদক আশিক মিয়া, স্থানীয় ব্যবসায়ী স্বেচ্ছাসেবক মো. সাইফুল মালেক, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তরুণ স্বেচ্ছাসেবক সাংবাদিক জাহিদুল খান সৌরভ, প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের এডমিন তরুণ স্বেচ্ছাসেবক দেবাশীষ সরকারসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা জানান, এই মিলন মেলা মূলত ভালোবাসার মেলবন্ধন তৈরি, দায়িত্বের গল্প শেয়ার ও মানবসহ সকল জীবের পাশে থাকার অঙ্গীকার প্রত্যয় ব্যক্ত করার স্মরণীয় ক্ষণ। তারা বলেন, ‘আমাদের এই যাত্রা শুধু আজ বা কালের নয়। এটি যুগ যুগ ধরে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার। এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা যেকোন পরিস্থিতিতে দেশ ও জাতির উন্নয়নে স্বেচ্ছাসেবা মূলক কর্মকান্ডের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।’ এর জন্য সবার কাছে পরামর্শ ও দোয়াসহ সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

আলোচনা সভার পরে বর্ষসেরা সেবচ্ছাসেবকদের হাতে অতিথিবৃন্দ সম্মাননা স্মারক তুলেদেন। এসময় স্বেচ্ছাসেবক আব্দুর রশিদ, কাজল দেওয়ান, শাহারিয়ার শামীম, ইমরান, রেদোয়ান রাশেদ, রবিউল ইসলাম রতন, জহুরুল ইসলাম, এম.এইচ হান্নান, মো. জাহাঙ্গীর আলম, রকিব হাসান অন্তর, প্লাবন, সম্পদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসবকগন, স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন পেশাশ্রেণির জনগন উপস্থিত ছিলেন। সবশেষে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে স্বেচ্ছাসেবকদের এই মিলন মেলার স্মৃতিকে এক ফ্রেমে স্মরণীয় করে রাখতে উপস্থিত সবাই ফটো সেশনে অংশনেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102