সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

শরীফ ওসমান হত্যার প্রতিবাদে ও ফ্যাসিস্টশক্তি নির্মূলের দাবিতে নকলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

শেরপুরের নকলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে ও ফ্যাসিস্টশক্তি চিরতরে নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে সর্বদলীয় সংগ্রামী ছাত্র জনতা ও আজাদী আন্দোলন নকলা শাখার উদ্যোগে বায়তুল আমান কাচারী জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে ‘লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়’, ‘এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর জেলে ভর’, ‘খোঁজে খোঁজে লীগ ধর-ফ্যাসিস্টশক্তি নির্মূল কর’—- ইত্যাদি জ্বালাময়ী ও প্রতিবাদী শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। মিছিলের সামনে থেকে শ্লোগান দেন উপজেলা যুবশক্তির আহবায়ক এস.এম মাসুম এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তূর্য। এছাড়া মিছিলের ভিতর থেকে অনেকেই জ্বালাময়ী ও প্রতিবাদী শ্লোগান দিতে দেখা গেছে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা লুৎফর রহমান মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আনসারুল্লাহ তারা, মুফতি মনির আহমেদ হালিমী, হাফেজ ছায়েদুল ইসলাম ও মুফতি তোফায়েল আলম কাসেমীসহ অনেকে বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা উলামা ঐক্য পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আজাদী আন্দোলন নকলা শাাখার নেতেৃবৃন্দ, সর্বদলীয় সংগ্রামী ছাত্র জনতা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অগণিত তৌহিদী জনতা অংশ গ্রহন করেন।

হাদির অকাল প্রয়ানে দেশ আজ স্তব্ধ হয়ে পড়েছে। তাঁর মহাপ্রয়ানে জাতী আজ স্বার্থ উদ্ধারের লক্ষ্যে কথিত চেতনা ও প্রচলিত রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ গড়ার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইনসাফ ভিত্তিক শাসন কায়েমের একজন তরুণ স্বপ্ন দ্রষ্টাকে হারালো বলে সর্বসাধারণ মনে করছেন। হাদিকে হারানোতে দেশে ইনসাফ ভিত্তিক শাসন কায়েমে অন্তত শত বছর পিছিয়ে গেলো বলে তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রিক্সাদিয়ে নির্বচনী গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় পৌঁছালে একটি চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিটি তার কানের নিচে দিয়ে ডুকে মাথা বেধ করে বেড়িয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শাহাদাৎ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102