শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে নকলা হাসপাতালের রোগীদের মাঝে উন্নত মানের খাবার সরবরাহ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাথে বিজয় দিবস কাটালেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগন। এদিনটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

বিজয় দিবসে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের বিশেষ সেবা প্রদানসহ উন্নতমানের খাবার পরিবেশনের কাজে যাদের অবদান বেশি তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাউছার বিদ্যুৎ-এর নাম উল্লেখ্য করার মতো। তবে তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত বলেন ‘আমাদের কাজটাই হলো রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা। তবে বিশেষ কিছু দিনে রোগীদের পাশে থাকতে পারলে ভালো লাগে। মহান বিজয় দিবসটি এমই এক বিশেষ দিন। তাই দায়িত্বপ্রাপ্ত আমরা সবাই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে কাটিয়েছি। এমন ভাগ্য সবার হয় না। এই দিনটি আমাদের ও রোগীদের স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বছরের প্রতিটি জাতীয় ও বিশেষ দিন গুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এর ধারাবাহিকতায়, মহান বিজয় দিবস উপলক্ষে দায়িত্বপ্রাপ্তরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছেন। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বিশেষ সেবা প্রদানসহ তাদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করে ও রোগীদের সাথে বিজয় দিবস কাটিয়ে রোগী ও রোগীর পরিবারের সদস্যসহ সকলের নজর কেড়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102