শেরপুরের নকলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা মাঠে মাদ্রাসটির সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় সভায় মহান মুক্তিযুদ্ধে শহিদসহ সকল শহিদদের স্মরনে বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা ও শওকত আলী, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন ও তাহেরা সুলতানা প্রমুখ।
আলোচনা সভার পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসাটির সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম।
এসময় সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, আয়েশা সিদ্দিকা, মোজাহিদুল ইসলামসহ কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরর্গ উপস্থিত ছিলেন।