মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জনস্বার্থে প্রতিটি এমপির জন্য স্থানীয় অফিস স্থাপন করা হোক শেরপুরে রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নকলায় স্বল্পমূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন: সভাপতি আলামিন, সম্পাদক রাজিব নকলায় ফ্যামিলি কার্ডের ভূয়া আবেদনের নামে প্রতারণার অভিযোগ! ইউএনও’র সতর্কবার্তা নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান নকলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন নকলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা বজ্র্রনিরোধক টাওয়ার চাই

নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, ধুকুড়িয়া এ-জেড টেকনিকেল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর গোলাম সারোয়ার ও সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাছুম প্রমুখ।

আলোচনা সভার শুরুতে সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা সভার পরে সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়ন কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102