মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জনস্বার্থে প্রতিটি এমপির জন্য স্থানীয় অফিস স্থাপন করা হোক শেরপুরে রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নকলায় স্বল্পমূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন: সভাপতি আলামিন, সম্পাদক রাজিব নকলায় ফ্যামিলি কার্ডের ভূয়া আবেদনের নামে প্রতারণার অভিযোগ! ইউএনও’র সতর্কবার্তা নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান নকলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন নকলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা বজ্র্রনিরোধক টাওয়ার চাই

নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬১ বার পঠিত

শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদ্রাটির শিক্ষক মিলনায়তনে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় সভায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরনে বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা ফজলুল করিম, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা ও শওকত আলী, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন প্রমুখ।

আলোচনা সভার পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসাটির সহ-সুপার মাওলানা ফজলুল করিম।

এসময় সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, তাহেরা সুলতানা, মোজাহিদুল ইসলামসহ কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102