মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জনস্বার্থে প্রতিটি এমপির জন্য স্থানীয় অফিস স্থাপন করা হোক শেরপুরে রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নকলায় স্বল্পমূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন: সভাপতি আলামিন, সম্পাদক রাজিব নকলায় ফ্যামিলি কার্ডের ভূয়া আবেদনের নামে প্রতারণার অভিযোগ! ইউএনও’র সতর্কবার্তা নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান নকলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন নকলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা বজ্র্রনিরোধক টাওয়ার চাই

নকলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে মা সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ বার পঠিত

শেরপুরের নকলায় পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর) উপলক্ষে গৌড়দ্বার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃৃত্বের অঙ্গীকার’ এই শ্লোগান সামনে রেখে সেবা সপ্তাহের চতুর্থ দিন এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গৌড়দ্বার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) সরকার মো. আবু রায়হান তরুণের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডবিøউভি) কামরুন নাহার কেয়া বক্তব্য রাখেন।

মা সমাবেশে গৌড়দ্বার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের আওতায় বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশতাধিক সেবা গ্রহীতা নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102