মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জনস্বার্থে প্রতিটি এমপির জন্য স্থানীয় অফিস স্থাপন করা হোক শেরপুরে রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নকলায় স্বল্পমূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন: সভাপতি আলামিন, সম্পাদক রাজিব নকলায় ফ্যামিলি কার্ডের ভূয়া আবেদনের নামে প্রতারণার অভিযোগ! ইউএনও’র সতর্কবার্তা নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান নকলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন নকলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা বজ্র্রনিরোধক টাওয়ার চাই

নকলা পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘নারী-কন্যার অগ্রযাত্রায় সাইবার সহিংসতাকে না বলুন’ এই শ্লোগানকে সামনে নিয়ে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগতায় এ শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব, সহকারী প্রকৌশলী ফকর উদ্দিন আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী বাবুল হোসেন, হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মোশাররফ হোসেন, সুপারভাইজার ফজলে রাব্বী রাজন, উচ্চমান সহকারী রিনা বেগম, লাইসেন্স ইন্সপেক্টর মাসুদ রানাসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহন করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন তারা।

এ আলোচনা সভার পরে অদম্য নারী পুরষ্কার কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। অদম্য নারী পুরষ্কার প্রাপ্তরা হলেন, ইশিবপুরের লাভলী আক্তার ও ডা. উম্মে রাকিবা জাহান (মিতু), জানকীপুরের মানছুরা বেগম, জালালপুরের সুমি বেগম ও দরপটের রোকেয়া। এদের মধ্যে লাভলী আক্তার, ডা. উম্মে রাকিবা জাহান (মিতু) ও মানছুরা বেগম জেলা পর্যায়েও শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102