বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় হেলথকেয়ার সেন্টার’র উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজার এলাকাস্থ আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’ এ শ্লোগানকে সামনে রেখে হেলথকেয়ার সেন্টারটির ব্যবস্থাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে শক্তিসালী ভূমিকা রাখতে হবে। আর পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে তরুণদেরকে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বিশেষ করে সবাই নিজ নিজে জায়গা থেকে সততার সহিত কাজ করলে দুর্নীতি প্রতিরোধ করা সহজতর হবে।’

এসময় গণপদ্দী বাজারের খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্জ মালেকুজ্জামান (দ্বারা হাজী) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক, করিম সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102