বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

৯ ডিসেম্বর নকলা হানাদারমুক্ত দিবস উদযাপনে নেই কোন উদ্যোগ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে শেরপুরের নকলা উপজেলা হানাদারমুক্ত হয়। এদিন দেশের মুক্তিযোদ্ধারা ভারতীয় মিত্রবাহিনীর সহযোগিতায় সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে সীমান্তবর্তী এ উপজেলার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন। অথচ ঐতিহাসিক এই দিনটি উদযাপন উপলক্ষে প্রশাসনের পক্ষথেকে এবিষয়ে প্রস্তুতি সভাসহ আনুষ্ঠানিক কোন কর্মসূচি গ্রহন করা হয়নি।

যুদ্ধের সময় ১১নং সেক্টরের আওতায় নকলা অঞ্চল থেকে পাকবাহিনীকে বিতাড়িত করে বিজয়ের পতাকা উড়ানো হয়। জানা যায়, মুক্তিযুদ্ধ চলাকালে ব্রহ্মপুত্র নদের উত্তরে আহম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত পাকবাহিনীর হেডকোয়ার্টারের দায়িত্বে ছিলেন মেজর রিয়াজ। হানাদাররা নকলায় অগ্নিসংযোগ করে হাজারো মানুষকে গৃহহীন করে এবং মুক্তিকামী যুবককে হত্যা করে। ১৯ জন বীর মুক্তিযোদ্ধা এ যুদ্ধে শহীদ হন।

মিত্রবাহিনীর সহযোগিতায় বানাজিত সিং ত্যাগী ও ব্রিগেডিয়ার সনাতন সিংয়ের উদ্যোগে কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে টু-আইসি আব্দুর রশিদ, সিকিউরিটি কর্মকর্তা একলিম শাহসহ তিন শতাধিক মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নেন। এতে পাকবাহিনী পিছু হটে, মুক্তিযোদ্ধারা ১৩০ জন স্থানীয় দোসরকে আটক করেন। পরদিন ১১০টি অস্ত্রসহ ১১৭ জন রাজাকার ও আল-বদর সদস্য কোম্পানি কমান্ডারের কাছে আত্মসমর্পণ করে।

সেদিন সকাল ১১টায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় (বর্তমানে সরকারি) মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিত্রবাহিনীর মেজর বানাজিত সিং ত্যাগী, লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের, কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরী ও গিয়াস উদ্দিন, ইপিআর ওয়্যারলেস অপারেটর ফরহাদ হোসেন, নকলা-নালিতাবাড়ী-শেরপুরের প্লাটুন কমান্ডাররা, কোয়ার্টার মাস্টার জুলহাস উদ্দিন ফকির, গোয়েন্দা বিভাগের মুক্তিযোদ্ধা আবুল হাশেমসহ হাজারো মুক্তিকামী মানুষ। এভাবেই নকলা সম্পূর্ণভাবে মুক্ত হয়।

২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা ও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হতো। তবে এবছর অজ্ঞাত কারণে এবিষয়ে প্রস্তুতি সভা করা হয়নি। গ্রহণ করা হয়নি আনুষ্ঠানিক কোন কর্মসূচি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102