সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

শেরপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’, ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’-এই শ্লোগানে রবিবার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের যৌথ আয়োজনে যুব ভবন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী-এঁর সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার।

এছাড়া আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানসহ অন্যান্য উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তাগন, জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব, শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102