বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মধ্যে দুইটি গ্রুপে প্লাস্টিক দূষণ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শেরপুরে যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শেরপুর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে প্রতি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরষ্কার তোলেদেন অতিথিবৃন্দ।

এসময় শেরপুর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষিকা ইসরাত সুলতানা, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাসসহ স্কুলটির অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102