বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে জনউদ্যোগ’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

শেরপুরে নাগরিক প্লাটফরম জনউদ্যোগ জেলা কমিটির ষান্মাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শেরপুর শহরের নিউমার্কেটস্থ সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগ সদস্যসচিব সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল বিগত ৬ মাসের জনউদ্যোগ শেরপুরের বাস্তবায়িত কার্যক্রম সমূহ উপস্থাপন করার পাশাপাশি কার্যক্রম সমূহের ইতিবাচক দিক ও কাজের প্রভাব সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। এছাড়া আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সভায় উপস্থিত সদস্য ও অতিথিবৃন্দের নিকট প্রস্তাব আহবান করেন তিনি।

পরে আলোচনা সভায় জনউদ্যোগ সংগঠক সোলায়মান আহমেদ, এস.এম আবু হান্নান, হারান চন্দ্র সাহা, আঞ্জুমানারা যুথী, আইরীন পারভীন, তপন সারোয়ার, কমল চক্রবর্তী, আসাদুজ্জামান রূপমসহ অনেকে নিজ নিজ মতামত প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আলোচনান্তে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে কৃষকদের ন্যায্যমূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিত করা, পারষ্পরিক অসহিষ্ণুতা দূর করে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, ভোটারদের সচেতন করতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, প্রয়াত ফটোগ্রাফার নীতিশ রায়ের তোলা কালজয়ী ফটোগ্রাফি নিয়ে উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন, ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির কিশোরীদের বয়সন্ধিকালীণ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহন করা, চলমান বিভিন্ন নাগরিক ইস্যুসহ পরিবেশ, নারী ও জনজাতি বিষয়ক বিভিন্ন ইস্যু এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়ন করা উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে প্রস্তাব পেশ করেন বক্তারা।

সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে জনউদ্যোগের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সভা শেষে বাঙলার ঐতিহ্য বহনকারী ভাপা ও পুলি পিঠাসহ বিভিন্ন পিঠার মাধ্যমে সকলকে আপ্যায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102