শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

জামালপুরে প্রাণিসম্পদ দপ্তরের প্রুভেন বুল তৈরিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

জামালপুরে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রুভেন বুল তৈরিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সানোয়ার হোসেন’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক মো. শাহজামান খান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রুভেন বুল তৈরিকরণ প্রকল্পের পরিচালক ড. মো. সফিকুর রহমান, জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. ইউনুছ আলী, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. আবুল বাসার।

এছাড়া জেলার ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. আব্দুল আলীমসহ জেলার সকল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102