সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ

নকলায় ‘মাদক বর্জন করি, সুস্থ জীবন গড়ি’ শীর্ষক সচেতনতামূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭১ বার পঠিত

শেরপুরের নকলায় মাদক প্রতিরোধে ‘মাদক বর্জন করি, সুস্থ জীবন গড়ি’ শিরোনামে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজার এলাকাস্থ আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের আয়োজনে এ সভা করা হয়।

আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের মিলনায়তনে করিম সরকার ফাউন্ডেশনের সিনিয়র সদস্য আক্রাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন।

আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে করিম সরকার ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মাঈন উদ্দীন আহম্মেদ শিমু এবং খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্জ মালেকুজ্জামান (দ্বারা হাজী) সহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় নকলা থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, করিম সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102