শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নকলায় উঠান বৈঠক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পঠিত

শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মর্সচির অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলের দিকে ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের ভ‚রদী সাতানীপাড়া এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এতে নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়। বৈঠকে স্থানীয় নারীরা অংশ গ্রহন করেন।

তথ্য মতে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা, র‌্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, নারী ও শিশুর পতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯, কুইক রেসপন্স টিম সম্পর্কিত প্রচার-প্রচারণা, বাস্তবায়নাধীন প্রকল্প কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম শক্তিশালীকরণ ও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ক্ষেত্র ও সূচক নির্ধারণসহ তথ্য-উপাত্ত চিহ্নিতকরণ ও সংগ্রহের লক্ষ্যে গোলটেবিল বৈঠক ও কর্মশালার আয়োজন করার কথা। ১৬ দিনব্যাপী এই কর্মসূচিসমূহ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা এবং অন্যান্য মন্ত্রণালয় ও আওতাধীন বিভাগ ও দপ্তর/সংস্থা, অধিদপ্তর-পরিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠান স্ব স্ব কর্মসূচি পালন করবে। একইসাথে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুধী সমাজ ও এনজিও স্ব স্ব উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কর্মসূচি পালন করছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102