সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

নকলায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের দাবী পরিশোধ ও উন্নয়ন সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

শেরপুরের নকলায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের দাবী পরিশোধ ও উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেরপুর জোনের নকলা সাংগঠনিক অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জোন প্রধান মো. আব্দুল মালেক-এর সভাপতিত্বে দাবী পরিশোধ ও উন্নয়ন সভা-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ এরিয়া প্রধান ডি.ভি.পি মোহাম্মদ মুশফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ফুলপুর জোনের মনিটরিং কর্মকর্তা এ.ভি.পি মো. মনোয়ারুল ইসলাম।

শেরপুরের নকলা সহকারী জোন প্রধান মো. হাবিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে শেরপুর জেলা কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলমসহ নকলা সাংগঠনিক অফিসের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন এলাকার গ্রাহক, নারী-পুরুষ সদস্য ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102