বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ঐতিহ্যবাহী পিঠা উৎসব

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে দিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে রবিবার সকালে পিঠা উৎসব উদ্বোধনের আয়োজন করে উপজেলা প্রশাসন। সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর গোলাম সারোয়ার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন উদ্যেক্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে অতিথিবৃন্দ পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় নারী উদ্যোক্তারা বাংলার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি বহনকারী নানান ধরনের পিঠা প্রদর্শন করেন। দর্শনার্থীদের পদচারণায় উদিনব্যাপী উৎসবমুখর পরিবেশ ছিলো পিঠা উৎসব প্রাঙ্গণ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102