শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা, ৮৮ কেজি পলিথিন জব্দ

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

শেরপুরের সদর উপজেলার তারাকান্দা বাজারে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি দোকান থেকে ৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করাসহ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার তারাকান্দা বাজার এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন ব্যাগ এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ। আর প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ লাইন্সের পুলিশ সদস্য।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102