শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও স্কুল ফিডিং

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৪৩ বার পঠিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উৎযাপন উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, স্কুল ফিডিং কর্মসূচি ও সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয় এবং ইসলামপুর সদর ইউনিয়নের উত্তর পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে নিরাপদ দুধ পান করানো হয়। এছাড়া দুধ পানের উপকারিতা সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. আব্দুল আলীম-এঁর সার্বিক তত্তাবধানে পরিচালিত প্রতিটি অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কর্মরত ভেটেরিনারি সার্জন ডা. রেজাউল করিম খান, ভিএফএ তৌহিদুল ইসলাম, এলএসপি আব্দুল খালেক ও হারুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় খামারী ও উদ্যোক্তাগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102