বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মোহনগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উৎযাপন উপলক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শাহ মিসকিন শাহ মাজার সংলগ্ন কমলপুর মাঠে ও শুক্রবার পেরির চর এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া-এর তত্ত্বাবধানে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. সুজন রানা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আল-আমিন খানসহ উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাগন।

এর আগে বুধবার ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার মাইলোড়া খেলার মাঠে দিনব্যাপি প্রাণি প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস শাকুর সাদী।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আমীর হাফেজ মোফাজ্জল হোসেনসহ স্থানীয় খামারী ও উদ্যোক্তাগন, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।

প্রদর্শণীতে ২০টি ষ্টলে দেশী-বিদেশি গরু, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগী ও কবুতরসহ পোষা পশু-পাখি এবং প্রাণিসম্পদ সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সুসজ্জিত ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া জানান, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও উদ্যোগে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে পশু-পাখির খামারীসহ সকল স্তরের কৃষকরা উপকৃত হবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102