বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

অপ্রয়োজনীয় ব্যয়ববহুল টেস্টের ফাঁদে ফেলে বাণিজ্যিক দৌরাত্ম্য বন্ধ হোক

মো. মোশারফ হোসাইন, নকলা, শেরপুর
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

অপ্রয়োজনীয় ব্যয়ববহুল টেস্টের ফাঁদে ফেলে বাণিজ্যিক দৌরাত্ম্য বন্ধ হোক

বাংলাদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও নিজস্ব চেম্বারে রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় বাধ্য করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চিকিৎসার নামে অতিরিক্ত ব্যবসায়িক স্বার্থ যুক্ত হওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।

অনেক ক্ষেত্রেই রোগীর অবস্থা সুস্পষ্ট না জেনেই ডাক্তার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চিকিৎসার নামে প্রকাশ্য বাণিজ্য চালাচ্ছে। রোগীর প্রয়োজন বিবেচনা না করেই অযথা ব্যয়বহুল বিভিন্ন টেস্ট লিখে দেওয়া এখন রুটিনে পরিণত হয়েছে। কারণ এই সব টেস্টের পেছনে লুকিয়ে আছে কমিশনের কদর্য চক্র।

স্বনামধন্য চিকিৎসক পর্যন্ত এই অনৈতিক কমিশন বাণিজ্যের সাথে যুক্ত হওয়ায় রোগীরা ন্যায্য চিকিৎসা না পেয়ে অর্থনৈতিকভাবে নিঃস্ব ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। স্বাস্থ্যসেবা যেন লুটপাটের নতুন খাত হিসেবে দেখা দিচ্ছে।

মানুষের জীবন নিয়ে ব্যবসার এই জঘন্য প্রবণতা চলতে পারে না। রোগীর নিরাপত্তা ও ন্যায্য চিকিৎসা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কড়াকড়ি নজরদারি, মূল্যতালিকা নিয়ন্ত্রণ, অনুমোদিত টেস্টের তালিকা প্রণয়ন এবং কমিশনভিত্তিক অনৈতিক লেনদেন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রয়োজনে এ অবস্থা বন্ধে হাসপাতাল, ক্লিনিক ও কমিশন বানিজ্যের সাথে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে আমাদেরও প্রয়োজন চিকিৎসার আগে বিকল্প মতামত নেওয়া এবং অপ্রয়োজনীয় পরীক্ষায় না যাওয়ার সাহস দেখানো।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, এটিকে ব্যবসার অনৈতিক প্রতিযোগিতায় পরিণত করা বন্ধ হোক। দেশের প্রতিটি রোগী যেন স্বচ্ছ, সৎ ও যথাযথ চিকিৎসা পেতে পারে এটাই সবার প্রত্যাশা।

-মো. মোশারফ হোসাইন
নকলা, শেরপুর

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102