বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে শেরপুরে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

প্রস্তাবিত ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তর (নন-ক্যাডার কর্মচারী) নিয়োগ বিধিমালা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় দাবি আদায় ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক শেরপুরের সব কয়টি উপজেলায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শেরপুরের উপপরিচালকসহ জেলার নকলা, শেরপুর সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেডিকেল অফিসার (মাতৃ ও শিশু স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা কর্মকর্তা) এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে এ স্মারক লিপি প্রেরণ করা হয়।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার নকলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ-এর হাতে স্মারক লিপি তোলেদেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। এসময় সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সরকার মো. আবু রায়হান তরুন, মহিলা বিষায়ক সম্পাদিকা ছাহেরা খাতুন, উপজেলা শাখার সভাপতি সুজন মিয়া, পরিবার কল্যাণ পরিদর্শীকা হাসিনা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান ও আব্দুল হালিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সরকার মো. আবু রায়হান তরুন বলেন, আমরা সরকারের কাছে বেতন গ্রেড পরিবর্তন বা আর্থিক সুবিধা চাইনি। শুধু আমাদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আমরা দীর্ঘ ২৬ বছর ধরে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হলেও সরকার আমাদের চাকরির নিয়োগ বিধি করে দেয়নি। যেকোন চাকরির একটা বিধি থাকা জরুরি। তাই প্রায় ২৬ বছর ধরেই আমরা আমাদের নিয়োগ বিধি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি।’ তিনি জানান, সারাদেশে ৫ হাজার ৭১০ জন পরিবার বল্যাণ পরিদর্শীকা, ৪ হাজার ৫০০ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীসহ মোট ৩৩ হাজার ৫১০ জন কর্মচারী রয়েছেন। এদের জন্য প্রস্তাবিত ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তর (নন-ক্যাডার কর্মচারী) নিয়োগ বিধিমালা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় দাবি আদায় ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারক লিপির শেষাংশে বলা হয়, ৩০ নভেম্বরের মধ্যে সরকার তাদের দাবি মেনে নানিলে নভেম্বর মাসের এমআইএস-এর ১, ২ ও ৩ রিপোর্ট প্রদান বন্ধ রাখাসহ আগত ডিসেম্বর মাসের পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ বর্জন করা হবে। এছাড়া নিয়োগ বিধি বাস্তবায়ন দাবির প্রেক্ষিতে যে ২ সহকর্মীকে শাস্তি মূলক বদলী করা হয়েছে, তাদেরকে পূর্বের কর্মস্থলে পুনরায় বহাল করার দাবি জানানো হয়। স্মারক লিপিতে আরো বলা হয়, দাবি আদায়ের ইস্যুতে যদি কাউকে শোকজ, বদলী, বরখাস্ত বা চাকরিচ্যুত অথবা হয়রানি মূলক যেকোন ব্যবস্থা নেওয়া হয়, প্রয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘেরাও করার পাশাপাশি ধারাবাহিক কর্মবিরতিসহ কঠোর কর্মর্সূচী দেওয়া হবে বলেও নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছেন লিখিত ওই স্মারক লিপিতে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102