মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
জনস্বার্থে প্রতিটি এমপির জন্য স্থানীয় অফিস স্থাপন করা হোক শেরপুরে রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নকলায় স্বল্পমূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন: সভাপতি আলামিন, সম্পাদক রাজিব নকলায় ফ্যামিলি কার্ডের ভূয়া আবেদনের নামে প্রতারণার অভিযোগ! ইউএনও’র সতর্কবার্তা নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান নকলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন নকলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা বজ্র্রনিরোধক টাওয়ার চাই

শেরপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৫৩ বার পঠিত

‘যদি করি রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ’; ‘মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে’; ‘সুস্থ থাকলে করুন রক্তদান, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান’ আহবান মূলক এমনসব শ্লোগানকে ধারন করে শেরপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কামারের চরের আইডিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুল প্রাঙ্গণে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, কামারের চর ইউনিয়ন শাখার উদ্যোগে এই ক্যাম্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, কামারের চর ইউনিয়ন শাখার সমন্বয়ক সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে আইডিয়াল কিন্ডার গার্টেন এন্ড স্কুলের পরিচালক এ্যাডভোকেট আহসান হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সরোয়ার হোসেন।

ব্লাড গ্রুপিং ও উদ্বুদ্ধকরণ সভায় রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সদস্য রক্তসৈনিক আরাফাত, নাজমুল, রিপা, শহিদুল, জিহাদ ও শহিদুর এবং রক্তসৈনিক কামারের চর ইউনিয়ন শাখার সদস্য রক্তসৈনিক সেলিম, আব্দুল আহাদ ও আব্দুল হান্নানসহ রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও নানান বয়সের নারী-পুরুষ রক্তসৈনিকগন উপস্থিত ছিলেন।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নিজ এলাকা, এলাকা থেকে নিজ উপজেলা, উপজেলা থেকে নিজ জেলাকে, অতঃপর পর্যায়ক্রমে সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যাহত রাখাসহ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা, রক্ত দানে আগ্রহী ও রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যেকোন রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের নতুন জীবন দান করাই এই সংগঠনের স্বেচ্ছাসেবকদের অন্যতম লক্ষ্য-উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102