বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বাকৃবি’র রেজিস্ট্রারকে পরিষদ বিভাগের অভিনন্দন: সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৯১ বার পঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর রেজিস্ট্রার পদে কৃষিবিদ ড. হেলাল উদ্দীন স্থায়ীভাবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করেছেন পরিষদ বিভাগ (Council Division)-এর নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে বুধবার দুপুরের দিকে রেজিস্ট্রার কার্যালয়ের মিলনায়তনে শুভেচ্ছা বিনিমিয় পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: সাদেকুজ্জামান ও ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নাহিদসহ অনেকে বক্তব্য রাখেন।

কৃষিবিদ ড. হেলাল উদ্দীন-এঁর মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থলে অনুকরণীয় কর্মকর্তা হিসেবে পরিচিতি পাবেন বলে প্রত্যাশা সবার। তাদের দৃঢ় বিশ্বাস ড. হেলাল উদ্দীন-এঁর সততা, কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতাপূর্ণ কর্মকান্ডের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তাঁর হাত ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর সাফল্যের সুনাম আরো দ্রুত ছড়িয়ে পড়বে দেশ-বিদেশে এমনটাই আশাব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভার পরে পরিষদ বিভাগ এর পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন-এঁর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তোলে দেওয়া হয়। এসময় পরিষদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শেরপুরের নকলা উপজেলার সুপরিচিত কৃষক সংগঠন ‘ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে শুভেচ্ছাসহ শুভ কামনা জানিয়ে অভিনন্দন পত্র প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ছায়েদুল হক ও কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মোশারফ হোসাইন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102