বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

শেরপুরের নকলায় ৩টি বেকারির মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরেরদিকে এ আদালত পরিচালনা করা হয়। জরিমানা করা বেকারি ৩টি হলো- রাতুল বেকারি, আল-মমিন বেকারি ও আল-কাইয়ুম বেকারি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে এ জরিমানা করা হয়।

নির্বাহী বিচারক হিসেবে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। আদালত পরিচালনায় বিএসটিআই এর ফিল্ড অফিসার ও নকলা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। এসময় বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) সহ পুলিশ বিভাগের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আদালতের নির্বাহী বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় তথা জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102