বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের ২ সাংবাদিক পেলেন সেরা সাংবাদিকতার স্বীকৃতি সম্মাননা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫৩ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় ‘নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’-এর সাংগঠনিক সম্পাদক সীমানুর রহমান সুখন এবং শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন বস্তুনিষ্ঠ খবর ও বিভিন্ন বিষয়ে ফিচার লিখে সাংবাদিকতায় সেরা হিসেবে স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন।

এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নকলা ডাক বাংলো চত্তরে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ও সংগঠনটির সভাপতি মো. নূর হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির উপদেষ্টা নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা নকলা টিভি ফোরামের সাধারণ সম্পাদক এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, উপদেষ্টা ও জাতীয় সাংবাদিক কল্যাণ সংস্থা নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা এশিয়ান এজ প্রতিনিধি মো. মোশারফ হোসাইন প্রমুখ।

নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- তরুণ সাংবাদিকদের সংগঠন নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সহ-সভাপতি মো. নাহিদুল ইসলাম রিজন, তথ্য-প্রযুক্তি ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভসহ অনেকে।

আলোচনা সভার পরে তরুণ সাংবাদিক সীমানুর রহমান সুখন ও আব্দুল্লাহ আল-আমিনকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতপর তাদেরকে মাস সেরা সাংবাদিকতার স্বীকৃতিসহ তাদের হাতে কলম, প্যাড ও সাংবাদিকতায় ব্যবহার উপযোগী বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন আমন্ত্রীত অতিথিবৃন্দরা।

এসময় নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন শ্যামল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সুজন মিয়া, কার্যকরী সদস্য রেজাউল হাসান সাফিতসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102