বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র প্রদান করা হয়েছে। রবিবার দুপুরের দিকে নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসার মিলনায়তনে এই প্রতিযোগিতা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার ফিল্ড সুপরাভাইজার মোহাম্মদ নজরুল ইসলাম-এঁর সভাপতিত্বে শিশু-কিশোর ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকগনের রায়ে বিজয়ী নির্ধারণ করা হয়। পরে বিকেলের দিকে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সনদপত্র তুলেদেন।

এসময় নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল ইসলাম ও কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলার সব কয়টি উপজেলার প্রতিটি ইভেন্টের প্রথমস্থান অধিকারী বিজয়ীদের মধ্যে আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102