শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

উমরাহ শেষে সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণের কয়েক ঘন্টার ব্যাবধানে বাংলাদেশী যুবকের মৃত্যু!

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

পবিত্র উমরাহ পালন শেষে সৌদি আরবের পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কয়েক ঘন্টার ব্যাবধানে গোলাম মাওলা নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গোলাম মাওলার নিহতের খবর পরিবারের লোকজন কিছুতেই মানতে পারছেনা।

সে শেরপুরের নকলা উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পরিবারের পক্ষ থেকে সৌদি পুলিশের কাছে তার মৃত্যুর কারন জানতে চাইলে পুলিশ জানায়, গোলাম মাওলার ডায়াবেটিস ছিলো। হঠাৎ সুগার লেভেল অস্বাভাবিক নেমে আসায় তার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিলো কিনা তা জানা যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে জীবীকার তাগিদে গোলাম মাওলা সৌদিআরবে পারি জমান। সেখানে রিয়াদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তি ভিত্তিক কাজ করতেন। কিছু দিন আগে তার কাজের আকামার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর বাড়ি আসার জন্য পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। পরে পবিত্র উমরা পালন শেষে সৌদির মক্কায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

নিহতের ছোট ভাই আনিসুর রহমান জানান, ২ নভেম্বর (রবিবার) সৌদি আরব থেকে তার বড় ভাই গোলাম মাওলা পরিবারের লোকজনের সাথে দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলেন। মোবাইল ফোনে পরিবারের লোকজনের কাছে দোয়া চেয়ে গোলাম মাওলা বলেন “আমার জন্য দোয়া করবেন। আমি সৌদি আরবের পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে কয়েক দিনের মধ্যে বাংলাদেশ চলে আসবো। আমি সৌদিআরবের মক্কায় পুলিশের হাতে টিকিটের টাকা, পাসপোর্ট, মোবাইল ফোনসহ যাবতীয় জিনিসপত্র বুঝিয়ে দিয়েছি।”

এর ২ দিনের মাথায় গোলাম মাওলার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদে পরিবারসহ পুরো এলাকায় চলছে শোকের মাতম। তার ৭ বছরের একটি ছেলে ও স্ত্রী রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102