মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জনস্বার্থে প্রতিটি এমপির জন্য স্থানীয় অফিস স্থাপন করা হোক শেরপুরে রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন নকলায় স্বল্পমূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন মানব কল্যাণ ফাউন্ডেশন’র কমিটি গঠন: সভাপতি আলামিন, সম্পাদক রাজিব নকলায় ফ্যামিলি কার্ডের ভূয়া আবেদনের নামে প্রতারণার অভিযোগ! ইউএনও’র সতর্কবার্তা নকলা প্রেসক্লাবের মানবিক ৮ সাংবাদিককে সম্মাননা প্রদান নকলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন নকলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা বজ্র্রনিরোধক টাওয়ার চাই

নকলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত সবার অংশ গ্রহনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে র‌্যালিটি উপজেলা পরিষদে সামনে থেকে বের হয়ে একই জায়গায় শেষ হয়। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের মাঝে স্বীকৃতি সনদপত্র ও সফল উদ্যোক্তা সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন এলাকার সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগন, আমন্ত্রিত অথিতিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102