রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

শেরপুরে শিয়ালের আক্রমণে আহত ২২ জনের সবাই ভ্যাকসিন গ্রহন করেছেন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

শেরপুর সদর উপজেলার ৪টি গ্রামে পাগলা শিয়ালের আক্রমণে আহত ২২ জন অ্যান্টি-র‌্যাবিশ ভ্যাকসিন গ্রহন করে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের ৪টি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা সবাই শেরপুর সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহন করেছেন। ঘটনার পর থেকে গ্রামগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ হতে সতর্কতা জারি করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে পাগলা শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামের ৪ জনকে, এরপর গীদ্দাপাড়া গ্রামের ১০ জনকে, নকশি গ্রামে ৪ জনকে ও পাঞ্জরভাঙ্গা গ্রামে ৪ জনকে কামড়ে আহত করে। পরে আহতদের দ্রুত শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সবাইকে অ্যান্টি-র‌্যাবিশ ভ্যাকসিন প্রদানসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসকগন জানিয়েছেন, আহত সবাইকে অ্যান্টি-র‌্যাবিশ ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আহতের মধ্যে বেশ কয়েকজন মারাত্মক আহত হলেও, তারা সবাই আশঙ্কামুক্ত বলে চিকিৎসকগন জানান।

এবিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি জানান, শিয়ালটি সম্ভবত জলাতঙ্ক (র‌্যাবিশ) রোগে আক্রান্ত হয়ে পাগল হয়েছে গেছে। শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ও সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর সংশ্লিষ্ট এলাকায় জনগনকে সতর্কতার সহিত চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102