বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

শেরপুরের নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি/পরিবার/প্রতিষ্ঠানের মাঝে গৃহ সংস্কার বা নির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলার ক্ষতিগ্রস্থ ২২ জনের হাতে এসব তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার প্রধানের হাতে ২ বান্ডেল (১৬ ফর্দ) করে মোট ৪৪ বান্ডেল ঢেউটিন ও আর্থিক সহায়তা বাবদ প্রতিজনে ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৩২ হাজার টাকা সমমূল্যের চেক তুলেদেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মুফতি খাদেমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম, টালকী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ সংশ্লিষ্ট ইউপির জনপ্রতিনিধিগন, সুবিধাভোগী পরিবারের লোকজন ও স্থানীয় সংবাদকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102