বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে ৪৮ বছরের বাদশার মৃত্যু!

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

শেরপুরের নকলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৪৮ বছর বয়সী বাদশা মিয়া নামে ইউনিয়ন বিএনপির এক কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে নকলা পৌরশহরের কাচারী মোড়ে ওই ঘটনা ঘটে। সে উপজেলার ৩নং উরফা ইউনিয়নের উরফা দক্ষিণপাড়া গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে। নিহত বাদশা দুই সন্তানেরর জনক এবং পেশায় কৃষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদল ও শহর যুবদলের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সভায় যোগ দিতে এলকার বিএনপি ও অঙ্গসহযোগীতা সংগঠনের নেতাকর্মীদের সাথে একটি মিছিল নিয়ে সভাস্থলের উদ্দেশ্যে যাওয়ার পথে বাদশা মিয়া বুকে ব্যথা অনুভব করেন এবং কাচারী মোড়ে গিয়ে হঠাৎ রাস্তার পাশে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুঝাত তাকে মৃত ঘোষণা করেন।

জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন জানান, বাদশা মিয়া ছিলেন বিএনপির একজন নিষ্ঠাবান কর্মী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী। তার মৃত্যুটি বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের শোকাহত করেছে।

এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান জানান, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হচ্ছিল। এর অংশ হিসেবে বাদশা মিয়া উরফা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মিছিল নিয়ে আসার পথে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুতে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান।

হৃদক্রিয়া বন্ধ হয়ে বাদশা মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি হাবিবুর রহমান জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102