বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় এনজিও সমন্বয় কমিটির সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা নিজ নিজ এনজিও এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা ও এর সমাধান বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মাদক প্রতিরোধ, বাল্য বিবাহ দূরীকরণ, আপডেট ডাটা ইউএনও অফিসে অবগত করা, সামাজিক কাজে পারস্পারিক সহযোগিতা করা, প্রান্তিক মানুষকে সার্বিকভাবে হেল্প করা, মানবিক কাজে প্রাপ্যতার ভিত্তিত্বে সমবন্টন করা, সমাজিক বৈষম্য দূর করাসহ বিভিন্ন অপরাধ দমনে করণীয় বিষয়ক মতামত প্রদানমূলক আলোচনা করা হয়।

এসময় উপজেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও’র পরিচালক ও প্রতিনিধিগন, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102