রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

নকলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় হাবিবা নুর রিয়ানা নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কের শিববাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পিপড়ী গ্রামের হানিফ উদ্দিনের একমাত্র মেয়ে। শিশুর বাবা হানিফ উদ্দিন ও মা রুপালী বেগম উভয় পেশায় শিক্ষক।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মা রুপালী বেগম মেয়েকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সায় ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যান গাড়ীর সঙ্গে ধাক্কা লাগলে মা ও মেয়ে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমা ইসলাম পিংকী শিশুটিকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিহত শিশুর বাবা হানিফ উদ্দিন বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে থানায় লিখিত প্রার্থনা করেছেন। পরে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102