বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ক্ষুদে ডাক্তারদের ভূমিকা প্রশংসনীয়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪২ বার পঠিত

সারাদেশ ব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি চলছে। ১২ অক্টোবর থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে ১৮ দিন ব্যাপি। প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং পরবর্তী ৮দিন টিকা প্রদান করা হবে ইপিআই সেন্টারে।

এর অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলার ২৭০টি কেন্দ্রে ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের নির্ধারিত দিনে পর্যায়ক্রমে টিকা প্রদান কাজ চলছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের টিকাদান কেন্দ্রে সুষ্ঠুভাবে কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদে ডাক্তারদের স্বেচ্ছায় অংশ গ্রহন সবার নজর কেড়ে চলছে। সরকারের এই কাজে তারা প্রশংসনীয় ভূমিকা পালন করছে তারা।

উপজেলার চরকৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষুদে ডাক্তার (শিক্ষার্থীরা) তাদের নির্ধারিত পোশাক পড়ে অন্যান্য শিক্ষার্থীদের শ্রেণি ভিত্তিক লাইনে দাঁড় করিয়ে, একে একে একজন করে টিকা গ্রহনের জন্য টিকাদান ক্যাম্পে পাঠাচ্ছে। যে টিকা নিচ্ছে তার পাশে দুই জন করে ক্ষুদে ডাক্তার বসে বা দাঁড়িয়ে সাহস দিচ্ছে, কেউ কেউ সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। তাদের এমন কাজ দেখে ক্যাম্পেইন পরিচালনার দায়িত্ব প্রাপ্তরাসহ স্থানীয় সবাই খুশি। সরকারের এই মহতী কাজকে সফলতার সহিত সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকের পাশাপাশি ক্ষুদে ডাক্তাররা স্বতস্ফূর্ত অংশ গ্রহন করে প্রশংসায় ভাসছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি প্রথম ১০দিন উপজেলার ২৭০টি কেন্দ্রে ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের টিকা দেওয়া হবে। পরবর্তী ৮দিন কমিউনিটি পর্যায়ে ২১৬টি ইপিআই সেন্টারে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, উপজেলায় ৯ মাস বয়সী শিশু থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট ৬১ হাজার ৫৮৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে সরকারি ভাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের পূর্বনির্ধারিত সুবিধাজনক কেন্দ্রে প্রথম ১০ দিন ব্যাপি এই টিকা প্রদান কাজ চলছে। পরে কমিউনিটি পর্যায়ে উপজেলার ৯টি ইউনিয়নের পুরাতন ওয়ার্ড ভিত্তিক প্রতি ওয়ার্ডে ৮টি করে টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। এতে প্রতি ইউনিয়নে ২৪টি করে মোট ২১৬টি অস্থায়ী কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)-এ বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102