রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৩৯ বার পঠিত

ছাত্রনেতা মো. জুবায়ের হোসেন-কে হত্যার প্রতিবাদে এবং দ্রত দৃষ্টান্ত মূলক বিচার দাবিতে শেরপুরের নকলায় সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দের ডাকে এই মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সরকারি হাজী জালমামুদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রনেতা মো. তারেক প্রমুখ।

এসময় ছাত্রনেতা আরমান হোসেন পার্থ, উমর ফারুক রাব্বী, শাহরিয়ার হাসান শুভ, মুন আহমেদ, সাইফুল ইসলাম সিমনসহ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102