রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ

চানাচুর নিয়ে বাড়ি ফেরা হলোনা নকলার শিশু আমেনার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত

শেরপুরের নকলায় অটোরিক্সার চাপায় আমেনা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার ৩নং উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু হাসনখিলা গ্রামের আজমল হকের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আমেনা খাতুন বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে নিয়ে বাড়ি ফিরার পথে রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত দ্রুতগামী অটোরিক্সা চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আমেনা খাতুনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102