বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পুর্তিতে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও তাদের সন্তানদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (পহেলা এপ্রিল) বিকেলে বিদ্যালয় মাঠে রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জাহেদুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘হৃদ্যতার টানে স্কুলের পানে, এসো মিলি মেলবন্ধনে’ এই শ্লোগানকে ধারন করে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার সর্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মো. জহিরুল আলম ও সদস্য সচিব মো. আরিফ মিয়াসহ এ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট সমূহের মধ্যে, নিবন্ধনকারী পুরুষদের মধ্যে মোরগ লড়াই ও নারীদের মধ্যে লক্ষ্যস্থির, ছোট বালকদের মধ্যে ব্যাঙ দৌড়, মোরগ লড়াই ও ঝুড়িতে বল নিক্ষেপ, ছোট বালিকাদের মধ্যে ১০০ মিটার দৌড়, মধ্যম বালিকাদের মধ্যে ঝড়ের দিনে আম কুড়ানো ও বড় বালিকাদের মধ্যে লক্ষ্যস্থির ছিলো উল্লেখযোগ্য। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব এস.এম.ডি হাফিজ, ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মো. জামান মিয়া ও সদস্য সচিব মো. মনির হোসেন মনি; শৃঙ্খলা ও নিরাপত্তা উপ-কমিটির আহবায়ক মো. সোহেল রানা ও সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, স্মরণিকা প্রস্তুত উপ-কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম লালন ও সদস্য সচিব সেলিম রেজা, অর্থ ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব মো. মাহমুদুল হাসান মাহিন; বিজ্ঞাপন, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম ও সদস্য সচিব মো. জোবায়েদ হোসেন, সাজসজ্জা ও স্থান প্রস্তুতি উপ-কমিটির আহবায়ক মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব মো. বাবুল হাসান, প্রযুক্তি এবং অডিও-ভিজ্যুাল উপ-কমিটির আহবায়ক মো. আব্দুল হালিম ও সদস্য সচিব নাঈম উদ্দিন লিটু; অতিথি আমন্ত্রণ, সন্মাননা ও অভ্যর্থনা উপকমিটির আহবায়ক মো. আবু সাঈদ ও সদস্য সচিব আরিফ হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক ডা. মোহাম্মদ শরীফ আহমেদ ও সদস্য সচিব রেদোয়ান আহমেদ রিফাত, স্বেচ্ছাসেবক উপকমিটির আহবায়ক মোক্তার হোসেন শামীম ও সদস্য সচিব হাসনাত মাহমুদ হিমেল, আইটি এক্সপার্ট সাব-কমিটির আহবায়ক রিংকন পবলু ও সদস্য সচিব মাজহারুল ইসলামসহ সকল কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদ মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী মন্ডল ও তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ বিদ্যালয়টির অন্যান্য শিক্ষকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও তাদের সন্তানরা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মী ও ইউটিউবারগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102