বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঈদুল ফিতর নামাজের জন্য নকলার শতাধিক ঈদগাহ ময়দান প্রস্তুত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় ঈদুল ফিতর নামাজের জন্য ১০১টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ঈদগাহ মাঠকে  সাজানো হয়েছে দৃষ্টি নন্দন সাজে। ইসলামী ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে ঈদগাহ ময়দানের এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা ইসলামী ফাউন্ডেশন ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩১ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০১টি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার (৩০ মার্চ) সৌদিআরবের সাথে দিনের মিল রেখে নকলা পৌরসভাধীন চরকৈয়া গ্রামে সকাল সাড়ে ৮টার সময় পবিত্র ঈদুল ফিতর নামাজের ১টি আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার সুপরাভাইজার মো. নজরুল ইসলাম জানান, নকলা উপজেলায় রবিবারে ১টি আগাম জামাত ও সোমবারে ১০১টি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ২০১৮ সালে সংগৃহীত তথ্য মোতাবেক উপজেলায় ১০১টি ঈদগাহ ময়দানের মধ্যে পৌরসভায় ১৪টি, ১নং গনপদ্দী ইউনিয়নে ১০টি, নকলা ইউনিয়নে ৯টি, উরফা ইউনিয়নে ১৫টি, গৌড়দ্বার ইউনিয়নে ১১টি, বানেশ্বরদী ইউনিয়নে ৫টি, পাঠাকাটা ইউনিয়নে ৮টি, টালকী ইউনিয়নে ১৩টি, চরঅষ্টধর ইউনিয়নে ৮টি ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে ৮টি ঈদগাহ ময়দানে ঈদুল ফিতর নামাজের জামাত সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে। এসব ঈদগাহ মাঠের মধ্যে গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া ঈদগাহ মাঠ উপজেলার মধ্যে সর্ববৃহৎ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র নকলাবাসীসহ দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নকলার মানুষ খুবই শান্তপ্রিয়। এখানকার যেকোন উৎসবে সবার ভ্রাতৃত্বপূর্ণ অংশ গ্রহন মুগ্ধ করার মতো। যেকোন ধর্মের যেকোন বৃহৎ উৎসবে আজ পর্যন্ত এখানে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির নজির নেই। তবুও বিভিন্ন পেশাশ্রেণী জনগনের অংশ গ্রহনে প্রস্তুতি সভা করাসহ উপজেলার প্রতিটি ঈদগাহ মাঠের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102