বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ঐতিহ্যবাহী নবদিগন্ত একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১০ বার পঠিত

প্রতি বছরের ন্যায় এবারো শেরপুরের নকলা উপজেলাধীন বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বর্দী খন্দকার পাড়াস্থ ঐতিহ্যবাহী নবদিগন্ত একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল করা হয়েছে। শুক্রবার একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান আকন্দ-এঁর সভাপতিত্বে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে ভূরদী ছাল্লাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আব্দুস সবুর রনি, ব্যাংক কর্মকর্তা খন্দকার সারোয়ার জাহান নিঝুম, একাডেমী পরিচালনা পরিষদের সদস্য মজিবর রহমান ও নূর ইসলামসহ একাডেমী পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শুভাকাঙ্খী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে স্থানীয় এক ইসলামিক স্কলার উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ-জাতির মঙ্গল কামনায় ও একাডেমীর সার্বিক উন্নতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সবশেষে উপস্থিত সকল রোজাদার এক সাড়িতে বসে ইফতার গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102