বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পঠিত

শেরপুরের নকলায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার গড়েরগাঁও মোড়ের সাব্বির একাডেমী চত্বরে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার আয়োজনে ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার আহবায়ক আব্দুলআল্লাহ আল-আমিন’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেরপুরের মাদার তেরেসা হিসেবে পরিচিত বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন প্রমুখ।

এসময় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সদস্য নকলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সদস্য ও তরুণ সাংবাদিক হাসান মিয়া, নকলা উপজেলা শাখার সদস্য ও তরুণ সাংবাদিক লিমন আহমেদ, নকলা উপজেলা শাখার সদস্য ইমরান হাসান সাব্বিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র অসহায় পরিবারের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102