বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

শেরপুরের নকলায় ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গনপদ্দী ইউনিয়ন শাখার আমীর ফজলুল হক সুইট-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আল্লাহর বানী তথা কোরআনের আইন হলো পৃথিবীর শ্রেষ্ঠ আইন। কিন্তু গত ৫৪টি বছর কোরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার সুযোগ সৃষ্টি না হওয়ার কারণে সাধারন মানুষকে তাদের নাগরিক অধিকার থেকে বার বার বঞ্চিত হতে হয়েছে। প্রতিটি মানুষের জীবনের সকল ক্ষেত্রে কোরআনের আইন মেনে চললেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলতে পারে। শান্তির বার্তা অন্যের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে করা হোক আমাদের সবার অঙ্গীকার। আসুন দেশ ও জাতির মঙ্গলার্থে দেশে কোরআনের আইন কায়েম করতে আমরা সবাই হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে সামনে এগিয়ে চলি। তাতেই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে, ইনশাআল্লাহ। এখন সুযোগ এসেছে, এই সুযোগকে আগামী নির্বাচনে আমাদের সকলকে কাজে লাগাতে হবে।’

গনপদ্দী ইউনিয়ন শাখার সেক্রেটারি আনোয়ার হোসাইন-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার। তিনি বলেন, ‘তাকওয়া অর্জন করার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। রাষ্ট্র ও ইসলামের জন্য সবাইকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে আদর্শিক ইনসাব ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’ এরজন্য মুসলিম উম্মাহর পাশাপাশি জাতি-ধর্ম-বর্ণের উর্ধ্বে এসে সকল তরুণকে অগ্রণি ভ‚মিকা পালন করার আহবান জানান তিনি।

এসময় উপজেলা জামায়াতের অফিস সম্পাদক লুৎফর রহমান ফিরোজ, নকলা পৌরসভার আমির শাহ্ আলম শাহজাহান, পাটাকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিক আলম, নকলা ইউনিয়নের সভাপতি মাওলানা হুমায়ূন আহমেদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ, নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সবশেষে উপস্থিত সকল রোজাদার এক জায়গায় এক সাড়িতে বসে ইফতার গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102