বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

শেরপুরের নকলায় শান্তি ও সহনশীলতা বজায়ে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে নকলা পাইস্কা বাইপাস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুরের বাস্তবায়নে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক আফিফা সুলতানা।

সভায় বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের শেরপুর জেলার সমন্বয়কারী ফিরোজ আহমেদ, শিক্ষক ও সাংবাদিক মো. মোশারফ হোসাইন, জেলা নাগরিক ফোরামের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম ও নারী উদ্যোক্তা সমাজকর্মী সানজিদা জেরিন প্রমুখ।

এসময় উপজেলা যুব ফোরামের সদস্য সাংবাদিক শফিউল আলম লাভলু, সদস্য সাংবাদিক সেলিম রেজাসহ উপজেলা যুব ফোরামের নেতৃবৃন্দ-সদস্যগন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখতে নিরলস কাজ করছে। এছাড়া জাতীয় যুবনীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ এবং দেশ ও জাতির উন্নয়নে সম্পৃক্তকরণে কাজ করছে এই সংগঠনটি। জাতীয় যুবনীতি ২০১৭-এর আলোকে তৃনমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুব-যুবনারী গোষ্ঠীর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করণে তথা অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে যুব-যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটাতে তারা দায়িত্ব পালন করছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুব-যুবনারীদের সম্পৃক্ত করা এই সংগঠনের অন্যতম কাজ বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102