বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পৌর ছাত্রদলের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় পৌর ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২১ ফেব্রুয়ারী তথা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

কর্মসূচি সমূহের মধ্যে, ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) প্রথম প্রহরে পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি-এর নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর, ছাত্রনেতা তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন বাবু, ছাত্রনেতা এইচ.ডি সুমনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগন, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর-অধিদপ্তর, উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও স্বেচ্ছসেবী সংগঠনের পক্ষ থেকেও ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) প্রথম প্রহরে ওই শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এরপরে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির ঘোষিত সকল কর্মসূচিতে পৌর ছাত্রদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102